কলমাকান্দায় মাছ ব্যবসায়ী হত্যায় আটক আরও ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের মাছ ব্যবসায়ী ভজন চন্দ্র দাসকে(২৮) গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার সকালে আরও দুজনকে আটক করেছে কলমাকান্দা থানার পুলিশ।
আটক দুজন উপজেলা সদরের পশ্চিম বাজারের চায়ের দোকানদার সুরজামাল ও একই এলাকার রিকশাচালক মিলন মিয়া। এ ঘটনায় গত সোমবার ফজর আলী ও ফাইজুল হক নামের দুই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা সুনীল চন্দ্র দাস গতকাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেছেন।