কলমাকান্দায় গৃহবধূ খুন, সৎছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে হাজেরা খাতুন (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ নিহত নারীর সৎছেলে শহীদকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুনই গ্রামের মোক্তার উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে তাঁর সৎছেলে শহীদ মিয়ার পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে শহীদ মিয়া (৩২) রোববার রাতে লাঠি দিয়ে সৎমা হাজেরা খাতুনকে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী শহীদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।