কলমাকান্দায় শিশুকে গলা কেটে হত্যা আটক পাঁচ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশাল মল্লিক (৬) নামের এক শিশুকে গতকাল রোববার দুপুরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে উপজেলার দোয়ারিকোনা গ্রামে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।নিহত বিশাল মল্লিক দোয়ারিকোনা গ্রামের ব্যবসায়ী সুমন মল্লিকের ছেলে। সে স্থানীয় ফুলকুড়ি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় থেকে ফেরার পর তার ঘরে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। এ সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের চাচা অনিল মল্লিক, চাচাতো ভাই অলক মল্লিক, কনক মল্লিক, চাচাতো বোন অর্পিতা মল্লিক ও বাড়ির কাজের মহিলা গোজাগলিয়া গ্রামের রত্না দাসকে আটক করেছে পুলিশ। কলমাকান্দা থানার ওসি মো. বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরেই শিশুটিকে হত্যা করা হয়েছে।