কলমাকান্দায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর পূর্বপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কুবাদ আলী (৬১) গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন। পুলিশ জানায়, বিষমপুর পূর্বপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগস্ট কুবাদ আলী ও আবদুল আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহত কুবাদ আলীকে ওই দিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন পর গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় একদিল হোসেন বাদী হয়ে আবদুল আলীসহ ২২ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।