কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার এক হাজারের বেশি বৌদ্ধ ভিক্ষু গতকাল বৃহস্পতিবার কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন। রামু ও উখিয়ায় বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে কয়েক দিন ধরে কলম্বোতে ভিক্ষুরা বিক্ষোভ করছেন।শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কাউন্সেলর এফ এম বোরহানউদ্দীন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় সময় বিকেল তিনটায় এক হাজারের বেশি বৌদ্ধ ভিক্ষু বাংলাদেশ হাইকমিশনের সামনে সমবেত হন। বৌদ্ধদের সংগঠন বোরু বালা সেনার উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড নিয়ে রামু ও উখিয়ার ঘটনার বিচারের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা হাইকমিশন ভবনে পানির বোতল ও ঢিল ছুড়ে মারে।