প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম–বিরতি পালন করেছেন নকলনবিশেরা। গতকাল সোমবার জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে তিন ঘণ্টা এ কলম–বিরতি পালন করা হয়। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সহসভাপতি ইউসুফ মল্লিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সুপ্রভা সাহা, মহিলা সম্পাদক সুমি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ঠিক সময়ে বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা চাকরি স্থায়ী করার দাবি জানান।