কলসি নিয়ে কাড়াকাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচ ইউপির নয়টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ নারী প্রার্থীর মধ্যে ‘কলসি’ প্রতীক নিয়ে কাড়াকাড়ি ও তুমুল টানাহেঁচড়া পড়ে যাওয়ায় লটারি করে নয়জন নারীকে কলসি বরাদ্দ দেওয়া হয়েছে।মনোনয়নপত্র দাখিলের সময় ৪০ নারীর প্রত্যেকেই কলসি প্রতীক দাবি করলে রিটার্নিং কর্মকর্তারা বিপাকে পড়েন। গত রোববার প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য ওই ৪০ নারী প্রার্থীকে সময় বেঁধে দেন। কিন্তু তাঁরা কেউ কাউকে কলসি ছেড়ে দিতে নারাজ। রিটার্নিং কর্মকর্তারা একপর্যায়ে লটারির মাধ্যমে তাঁদের কলসি বরাদ্দ দেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘সংরক্ষিত নয় ওয়ার্ডে ৪০ জনেরও বেশি নারীর কলসি প্রতীক নিয়ে কাড়াকাড়ি লেগেছিল। পরে লটারির মাধ্যমে নয়জনকে কলসি প্রতীক বরাদ্দ দিতে হয়েছে।