রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (কলা অনুষদ) ও ‘জি’ (কৃষি অনুষদ) ইউনিটের ফল গতকাল শনিবার প্রকাশিত হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম এ এইচ তাকী বলেন, মেধাক্রম অনুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১ হাজার ৫২৪ জনকে ৬ নভেম্বর এবং জোড় রোল নম্বরধারীদের মধ্যে ১ হাজার ৫১০ জনকে ৭ নভেম্বর সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, তাঁর অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৯৭৭ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ২০ নভেম্বর এ সাক্ষাৎকার হবে।
এ বছর ‘এ’ ইউনিটে ৯৪১টি আসনের বিপরীতে ২১ হাজার ২৩১ জন ও ‘জি’ ইউনিটে ২১২ আসনের বিপরীতে ১৩ হাজার ৯২৬ জন শিক্ষার্থী আবেদন করেন।