কলা ও মানববিদ্যা অনুষদের সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সকালে ‘গবেষণা পদ্ধতি ও বিশ শতকে বাংলা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, অনুষদের ডিন গোলাম কিবরিয়া, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম ও ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ শাহ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, ইতিহাস বিভাগের শিক্ষক মাহমুদুল হক, প্রমুখ। সেমিনারের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক কাজী মোস্তাইন বিল্লাহ ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ভূঁইয়া ইকবাল।