প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগসহ সব বিভাগে বর্ধিত ফি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল সোমবার ধর্মঘটের পক্ষে প্রচারণার পাশাপাশি সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন জোটের নেতারা।