কলা বিক্রেতাকে পেটানোর প্রতিবাদে সড়ক অবরোধ
নীলফামারীর ডোমার উপজেলায় রাশেদ আহম্মেদ (১২) নামের এক কলা বিক্রেতাকে পেটানোর প্রতিবাদে গত বুধবার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। রাশেদ উপজেলার রেলঘুন্টি এলাকার শামসুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সন্ধ্যায় রেলঘুন্টি এলাকায় পৌঁছালে রাশেদ তাঁর ডালিতে থাকা দাগ পড়া কলাগুলো ভয়ে ফেলে দিতে উদ্যত হয়। এ সময় ওসি শামসুদ্দিন ধরে চড়-থাপড় ও লাথি মারতে থাকেন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে কাউকে কোনো জরিমানা না করে চলে যান।এ ব্যাপারে জানতে ইউএনও নাজমুল হুদার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।তবে ওসি শামসুদ্দিন শিশু রাশেদকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা বলুন।’