কলাতিয়া বাজারে জমজমাট শীতের সবজির হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কেরানীগঞ্জের কলাতিয়া বাজারের ব্যস্ততা শুরু হয় দিনের প্রথম প্রহর থেকেই। ইতিমধ্যে এ বাজারে হরেক রকমের শীতকালীন শাকসবজির বেচাকেনা শুরু হয়ে গেছে। চাষিরা ভ্যান বা মাথায় করে এসব শাকসবজি বাজারে এনে থাকেন। আর পাইকারেরা এসব দরদাম করে কিনে পাঠিয়ে দেন রাজধানীর বাজারগুলোয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জের কলাতিয়া, ভাকুর্তা, সিরাজনগর, তারানগর, আঁটিবাজার ও হজরতপুরের চাষিদের আবাদ করা সব ধরনের সবজি এখানে পাওয়া যায়।








