কলাপাড়া বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় রোববার সন্ধ্যায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার কলাপাড়া থানায় মামলা হয়েছে।

সংঘর্ষে আহত কুয়াকাটা পৌর যুবলীগের সভাপতি সাগর মোল্লার ভাই মো. রুহুল আমিন মোল্লা মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক ও কলাপাড়া উপজেলা কমিটির সভাপতি এ বি এম মোশাররফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।