কলাপাড়ায় বেশির ভাগ নারী প্রার্থী শিক্ষিত
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে চারজন স্নাতক পাস, এইচএসসি পাস একজন, এসএসসি পাস দুজন। বাকিদের মধ্যে একজন অষ্টম শ্রেণি পাস আর একজন অক্ষরজ্ঞানসম্পন্ন।
এসব প্রার্থীর মধ্যে তিনজন ব্যবসার সঙ্গে জড়িত, একজন চাকরি করেন। বাকিরা সবাই গৃহিণী। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
কলাপাড়া পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী রোকসানা আক্তার রোজী বিএ পাস। তাঁর প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম বিএ বিএড পাস। অপর প্রতিদ্বন্দ্বী রাশিদা বেগম এইচএসসি পাস। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী চারজন। এঁদের মধ্যে রোজিনা আক্তার বিএ পাস, নিগার সুলতানা মিলি এইচএসসি পাস এবং মোছা. জাহানারা বেগম এসএসসি পাস। এ তিনজনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজলী রানী দাস অক্ষরজ্ঞানসম্পন্ন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী উম্মে তামিমা বিথী বিএ পাস, সায়েদা বেগম হাসি অষ্টম শ্রেণি পাস এবং সবিতা রানী এসএসসি পাস।