প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে খানাবাদ আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ৷
কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না৷ এই সুযোগে আবুল কাশেম সিঁদ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে৷ গৃহবধূ চিৎকার দিলে কাশেম ঘরে থাকা দা দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে।