কলাপাতায় মধ্যাহ্নভোজ করলেন ভারতের হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ডানে)। ছবি: সোহেল মোহসীন
টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ডানে)। ছবি: সোহেল মোহসীন

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজামণ্ডপ পরিদর্শনে এসে কলাপাতায় মধ্যাহ্নভোজ সারলেন ভারতের হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার তিনি মির্জাপুরে আসেন। 


ভারতের হাইকমিশনার বেলা আড়াইটার দিকে কুমুদিনী চত্বরে পৌঁছান। এরপর ভারতেশ্বরী হোমস, কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন। পরে বজরা নৌকায় (ডিঙি) নদী পার হয়ে রণদা সাহার বাড়িতে যান। সেখানে পূজামণ্ডপে প্রতিমাকে প্রণাম করে পুরোহিতের আশীর্বাদ নেন। পরে রণদা সাহার ঘরে পুরোনো ঐতিহ্য কলাপাতায় মধাহ্নভোজ সারেন। তাঁর সঙ্গে আসা অতিথিরাও কলাপাতায় আহার করেন।

এ ব্যাপারে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, ‘কলাপাতায় আহার গ্রহণ পুরোনো ঐতিহ্য। তা মেনেই ভারতের হাইকমিশনার কলাপাতায় মধ্যাহ্নভোজ করেন। আমরা এ দেশের সংস্কৃতি ধরে রাখতে চাই।’