কলাপাড়া ও আমতলীকে জেলা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণা করার দাবিতে তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এদিকে, আমতলী উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে গতকাল একই সময়ে আমতলী-পটুয়াখালী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মহাসড়কের ঘটখালী থেকে ছুরিকাটা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুই পাশে সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

পর্যটনকেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর, অ্যাভিয়েশন ও বার্থিং সুবিধাসংবলিত শেরেবাংলা নৌঘাঁটি, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, ইন্টারনেট ব্রডব্যান্ডের সাবমেরিন কেব্‌ল স্টেশন, মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরে বক্তারা কলাপাড়াকে জেলা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।