কলাপাড়া-কুয়াকাটা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের হাজীপুর-পুরান মহিপুর এলাকার ফেরির মেশিন বিকল হয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার বেলা তিনটার দিকে সোনাতলা নদীর হাজীপুর-পুরান মহিপুর এলাকার ফেরিটি উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ বিকল হয়ে যায়। এর পর থেকে কলাপাড়া-কুয়াকাটা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।হাজীপুর ফেরির সুপারভাইজার মজিবুর রহমান বলেন, ‘বহু চেষ্টা করেও ফেরিটি চালু করতে পারিনি। পটুয়াখালী থেকে জরুরি ভিত্তিতে টেকনিশিয়ান আসতে বলা হয়েছে।’