কলাপাড়ায় কম্বল পেলেন ১০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাদুড়তলী, নাচনাপাড়া, অফিস মহল্লা, পুরান কাঠপট্টি, মাদ্রাসা সড়ক, এতিমখানা ও পুরান স্টিমার ঘাট এলাকার ১০০ জন শীতার্ত দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সকালে কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এসব কম্বল তুলে দেন। এক্সিম ব্যাংকের সহায়তায় এসব কম্বল দেওয়া হয়েছে।
কম্বল পেয়ে কলাপাড়ার নাচনাপাড়া গ্রামের ফোকরা বেগম বলেন, ‘এই ফির শীত শুরু অওয়ার পর অইতে বেমালা কষ্ট করতে আছেলাম। শীতের কষ্টে ঘুমাইতে পারতাম না। আইজগো অইতে হেই কষ্টডা আর থাকপে না। আমনেরা য্যারা কম্বল দেলেন, হ্যাগো আল্লায় বাঁচাইয়া রাহুক।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার সভানেত্রী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শাহীনা নাসরিন, সাধারণ সম্পাদক ও অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান, উপসাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন, সহসাধারণ সম্পাদক শামীম ব্যাপারী, সদস্য রাসেল কবীর মুরাদ, আতিকুর রহমান, তানজিল জামান, শাহীন মল্লিক, ময়না আক্তার, সজল কর্মকার, ইমরান আরেফীন এবং প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।