কলাপাড়ার চারটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ, ধানখালী, বালিয়াতলী ও চম্পাপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মিঠাগঞ্জ ইউনিয়নে খন্দকার মনিবুর রহমানকে সভাপতি, সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শামসুল ইসলাম মাস্টারকে সাংগঠনিক সম্পাদক; ধানখালী ইউনিয়নে গাজী মোস্তাফিজুর রহমান কবিরকে সভাপতি, জিসান হায়দার আলমগীরকে সাধারণ সম্পাদক ও ফিরোজ আলম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক; বালিয়াতলী ইউনিয়নে মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও নুরুল কবির ঝুনুকে সাংগঠনিক সম্পাদক এবং চম্পাপুর ইউনিয়নে আবদুস ছত্তার মোল্লাকে সভাপতি, মোস্তাক আহম্মেদ হাওলাদারকে সাধারণ সম্পাদক ও আজাদুর রহমান সিকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।