কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বাস রাফসানজানিকে (১৭) গত রোববার কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১২টায় উপজেলা সড়ক দিয়ে রাফসান তার নাইয়াপট্টি এলাকার বাসায় ফিরছিল। পথে শহরের কুমারপট্টি মোড়ের টেম্পোস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। স্থানীয় লোকজন রাফসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।উপজেলা ছাত্রলীগ লিখিত বিবৃতিতে এ ঘটনার জন্য খালিদ-জুকু গ্রুপকে দায়ী করেছে। পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসনাত খালিদ বলেন, ‘আমি ও আমার সমর্থকেরা এর সঙ্গে জড়িত নই।’