কলাপাড়ায় দুজন সাংবাদিককে সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যনির্ভর প্রতিবেদনের জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত দুই সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড, বাংলাদেশ।সম্মাননা পাওয়া সাংবাদিকেরা হলেন প্রথম আলো’র প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ ও যুগান্তর-এর প্রতিনিধি অমল মুখার্জী। গত রোববার আনুষ্ঠানিকভাবে ওই দুজনের হাতে সম্মাননা সনদ এবং পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।কলাপাড়া উপজেলা প্রশাসনের দরবার হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল আউয়াল। এস এম এ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা কমিটির সভাপতি শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সমস্যা নিয়ে ২০১০ সালের জুলাই থেকে স্থানীয় পর্যায়ে কর্মরত এ দুই সাংবাদিক প্রতিবেদন করেন।