কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। গত সোমবার রাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১টার দিকে হঠাৎ বজ্রপাত ও প্রবল বৃষ্টি শুরু হলে আকসিঞ্চক মনোয়ারা বেগমের বাড়ির একটি বড় রেইনট্রি গাছের ওপর একটি বজ্রপাত হয়।
এতে গাছের একটি ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে মনোয়ারা বেগমের ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে গোটা ঘর
বিদ্যুতায়িত হয়। ঘরের দরজার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।