কলাপাড়ায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত
‘সুরক্ষিত ভবিষ্যতের জন্য আবহাওয়া, জলবায়ু ও পানির সুষ্ঠু ব্যবহার’—এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে স্থানীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের নিচতলায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়ের আলোকচিত্র এবং কেন্দ্রের ব্যবহার্য যন্ত্রগুলোর আলোকচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী, নজরুল ইসলাম, সাইদ হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটি উন্মুক্ত ছিল। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র ঘুরে দেখেন।