কলাপাড়ায় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের পটুয়াখালীর কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ আলী খান ও পরিদর্শক মাখন চন্দ্র রায়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মো. এনামুল হক গত বুধবার উপজেলার বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলা সূত্রে গেছে, এ বছর তাঁকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার জন্য তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। কিন্তু ব্যবস্থাপক তাঁকে ৩৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। কৃষি ব্যাংকের কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো.ইউসুফ আলী খান বলেন, ‘তাঁর কাছ থেকে ঘুষ নিয়েছি, এ কথা সম্পূর্ণ মিথ্যা।’