কলাপাড়ায় রডের আঘাতে নিহত ১ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্যবন্দরে এক ব্যক্তির রডের আঘাতে ব্যবসায়ী পনু গাজী (৪২) নিহত হয়েছেন। পনু গাজীর বাড়ি মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আবদুর রহিম ফরাজী (৪৫) ও চারজন নারী।