কলাপাড়ায় সাত প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন তাঁরা এ ঘোষণা দেন।
প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মো. হাবিবুর রহমান, বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসা তাওহীদ নাননু মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মৃধা, বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস আক্তার ও স্বতন্ত্র নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা বেগম।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচন চলাকালে উপজেলার ৬৮টি কেন্দ্র জোরপূর্বক দখল করে পছন্দের প্রতীকে সিল মারছেন সরকার-দলীয় প্রার্থীর সমর্থকেরা। বিএনপি-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ আনেন তাঁরা। আর এই অভিযোগ নির্বাচন বর্জনের ঘোষণা দেন ওই সাতজন প্রার্থী।