কলাপাড়ায় হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সন্ত্রাসীদের হামলায় ছাত্র ও যুবদলের তিন কর্মী আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার পর শহরের এতিমখানা, ফেরিঘাট ও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মহিপুর ইউনিয়ন ছাত্রদলের মোহাম্মদ সোহেল, জাকারিয়া নজরুল ও মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সবুজ হাওলাদার।মোহাম্মদ সোহেল বলেন, এতিমখানা এলাকায় ছাত্রলীগের রাতুল ও হাসিব গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে মারধর করে। অন্যদিকে সন্ত্রাসী হামলায় ফেরিঘাটে জাকারিয়া নজরুল ও স্লুইসগেট এলাকায় সবুজ হাওলাদার আহত হন। পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব গাজী বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমি বলতে পারব না। ’