কলাপাড়ায় ৫০ অবৈধ দখলদারকে উচ্ছেদ নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে কলাপাড়া উপজেলার হাজীপুর ফেরিঘাটে সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন ‘শহীদ শেখ জামাল সেতু’র দুই পারের ৫০ জন দখলদারকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। সড়ক বিভাগ পটুয়াখালী এই নোটিশ দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কে তিনটি ফেরি পার হতে লোকজনদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়ক উপবিভাগ কুয়াকাটার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, নদীর দুই পারে ৫০ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ-নোটিশ দেওয়া হয়েছে।