কলাবাগান মাঠে বৈশাখী মেলা শুরু ১১ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উপলক্ষে কলাবাগান মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় ৬৪টি জেলার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে উপস্থাপন করা হবে। এই মেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাঁচজন গুণী শিল্পী এবং পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব বৈসাবি পালন করা হবে । বিজ্ঞপ্তি।