কলাবাগানে গ্যাসের লাইনে আগুন, দগ্ধ ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগানের একটি বাসার গ্যাসের লাইনে আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। আফজাল হোসেন (৩৫) নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে কলাবাগানের ১৭৬ বশির উদ্দিন রোডের মসজিদের পাশে সড়কে গ্যাসের লাইন খোঁড়ার সময় এই আগুন লাগে। পরে দগ্ধ আফজাল হোসেনকে তাঁর সহকর্মী সাইদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আফজালের শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।