কলাবাগানে শিশুসহ দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। দুজনের নামই মো. রাকিব। একটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে কলাবাগানের ৪৪/ডি বাসার সামনে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব নামের ছয় বছরের এক শিশু মারা যায়। তার বাবার নাম শাহ আলম। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।সূত্র আরও জানায়, গতকাল ভোরের দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকা থেকে মো. রাকিব (২৩) নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত রাকিবের মা রেহেনা বেগম সাংবাদিকদের বলেন, তাঁদের বাসা কাঁঠালবাগানে। তাঁর ছেলে মাদকাসক্ত। কাঁঠালবাগানের একটি ভবন থেকে রাকিব পড়ে গেছেন শুনে তিনি বাসা থেকে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।