কলার আড়তে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় কলার আড়তে ফরমালিন মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, তিনি ওই আড়তে অভিযান চালিয়ে কলায় ফরমালিন মেশানোর অপরাধে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ সময় ফরমালিনযুক্ত বিপুল পরিমাণ কলা ধ্বংস করা হয়।