কলার মোচা কাটা নিয়ে সংঘর্ষে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলীতে বিরোধপূর্ণ জমির কলাগাছের মোচা কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা পুলিশ প্রহরায় আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আমতলী পৌর শহরের ছুরিকাটা এলাকার পান্না গাজী ও রহিম গাজীর পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পান্না গাজীর পরিবারের অভিযোগ, মিরন গাজী বাড়ির পাশের জমির একটি কলাগাছের মোচা কাটলে রহিম গাজীর পরিবারের সদস্যরা তাঁর ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আটজন আহত হন।গতকাল শুক্রবার আমতলী হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুলিশ প্রহরায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।