কলারোয়ায় বাড়িতে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাক্স গ্রামে শনিবার দিবাগত রাতে এক বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মসজিদের অজুখানা ও পাঁচিল ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মসজিদের তদারককারী ও এলাকাবাসীর অভিযোগ, শনিবার রাত ১২টার দিকে এলাকার বাসিন্দা ও বিএনপির কর্মী মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ৩০-৪০ জন লোক মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অজুখানা ও পাঁচিল ভাঙচুর শুরু করেন।
পরে এলাকার মানুষ এসে ওবায়দুল্লাহর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এক্সকাভেটরের চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ওবায়দুল্লাহ জানান, তাঁদের বিপদে ফেলতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।