কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ধানদিয়া চৌরাস্তা মোড়ে ইঞ্জিনচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম পারভীন আক্তার (৩২)। তিনি তালা উপজেলার কাশিপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পারভীন আক্তার ইঞ্জিনচালিত ভ্যানে করে কলারোয়া উপজেলার বাটরা গ্রাম থেকে তালা উপজেলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন। পথে কলারোয়া উপজেলার ধানদিয়া চৌরাস্তা মোড়ে ইঞ্জিনচালিত ওই ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।