কলারোয়ায় অপহূত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলারোয়া থানার পুলিশ অপহূত এক কিশোরীকে উদ্ধারসহ মুক্তিপণ দাবি করা তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়ার ঝিকরা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।মেয়েটির মা জানান, ১৯ মে বিকেল চারটার পরও তাঁর মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২১ মে দুপুর বারোটার দিকে অপহরণকারীদের মুক্তিপণের দাবিসংবলিত মুঠোফোনের একটি কলের মাধ্যমে তাঁদের মেয়ের সম্ভাব্য অবস্থান জানতে পারেন। বিষয়টি তাঁরা সাতক্ষীরার কলারোয়া থানার পুলিশকে জানান।