কলারোয়ায় চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকখালিতে গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম গোলাম রব্বানী (৪২)। তিনি কলারোয়া উপজেলার গাজনা গ্রামের জামালউদ্দিন গাজীর ছেলে।স্বজনেরা জানান, মোটরসাইকেল নিয়ে রব্বানী রাত সাড়ে নয়টার দিকে কলারোয়া থেকে যুগিখালি যাচ্ছিলেন। রাত ১০টার দিকে মানিকখালি মোড়ে একদল ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা গুলি করলে গুলি তাঁর ডান চোখে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মোটরসাইকেল নিয়ে যায়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার (গতকাল) সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করানো হবে।