কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামে একজন বৃদ্ধা খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে সৎছেলেরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। নিহত বৃদ্ধার নাম ছবিরন বিবি (৬০)। তিনি ওই গ্রামের আবদুল করিমের স্ত্রী।ছবিরনের ছেলে আবদুল মাজেদ বলেন, জমির ভাগাভাগি নিয়ে তাঁর সৎভাই আবু তালেব, আনারুল ইসলাম ও আবুল কাশেমের সঙ্গে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত সাতটার দিকে সৎভাইয়েরা তাঁর মাকে মারধর করেন। এরপর তাঁকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তিনি মারা যান।অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে আনারুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবদুল করিমের দ্বিতীয় স্ত্রীর ছেলেরা প্রথম স্ত্রী ছবিরনকে পিটিয়ে হত্যা করেছেন। আবদুল মাজেদ বাদী হয়ে তাঁর তিনজন সৎভাইয়ের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।