কলারোয়ায় দুই নেতা হত্যার ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই নেতা হত্যার ঘটনায় গতকাল বুধবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে বাবু ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জামায়াত-শিবিরের হামলায় নিহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মাহমুদের চাচাতো ভাই আবদুর রহমান বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।
রবিউলের বাবা মজিবর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।