কলারোয়ায় প্রধান শিক্ষককের হাত পা ভেঙেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পেরেকবিদ্ধ করে দুর্বৃত্তরা স্থানীয় লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের হাত-পা ভেঙে দিয়েছে। ঘটনার পর কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গদখালি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুরুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তাঁর ছেলেকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। গদখালি মাঠে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়।সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ওহিদুজ্জামান জানান, এ ব্যাপারে আহত শিক্ষক নুরুল ইসলামের ভাই রেজাউল করিম বাদী হয়ে আবুল কালামকে প্রধান আসামি করে নয়জনের নামে মামলা করেছেন। আবুল কালামকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।