কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজনগর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. কফিলউদ্দিন গাজী (৫০)। তিনি উপজেলার রাজনগর গ্রামের শুকচাঁদ গাজীর ছেলে। রাজনগর গ্রামের শাহিন আলম জানান, বেলা একটার দিকে তাঁর চাচা মো. কফিলউদ্দিন গাজী বাড়ির পাশে বোরো খেতে সেচ দেওয়ার জন্য পাম্প মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত শরীরে বিদ্যুতের তার জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।