কলারোয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতি, আট লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলারোয়া উপজেলার শিবানন্দকাঠি গ্রামে মঙ্গলবার রাত একটার দিকে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। র‌্যাবের পরিচয় দিয়ে ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িগুলো থেকে ২০ হাজার টাকা, ১৫ ভরি সোনার গয়না, ১০টি মুঠোফোন, একটি মোটরবাইকসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।গ্রামবাসী জানান, বুধবার রাতে কালো পোশাক পরিহিত ১৫-১৬ জনের একটি ডাকাতদল র‌্যাব পরিচয় দিয়ে প্রথমে কলারোয়া উপজেলার শিবানন্দকাঠি গ্রামের জগদীস চন্দ্র সেনের বাড়িতে ঢুকে ঘরের দরজা খুলতে বলে। এ সময় বাড়ির সদস্যরা ঘরের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতেরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এরপর তারা একইভাবে তারকনাথ সেন, অরুণ সেন ও ইউনুস আলীর বাড়িতে হামলা চালায়। তাঁরা অস্ত্রের মুখে ঘরের দরজা খুলতে বাধ্য করে। পরে ডাকাতদলের সদস্যরা পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে বেঁধে ফেলে। ওই চারটি পরিবারের সদস্যদের মারধর করে ১০টি মুঠোফোন, একটি মোটরবাইক, ২০ হাজার টাকা, ১৫ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।