কলারোয়ায় শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দুই নারী মন্ত্রীর ছবি বিকৃত করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার শাহজাহান আলী (২০) নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ নিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল।কলারোয়া থানার এসআই মোহাসিন হোসেন জানান, কলারোয়া উপজেলার আহসাননগর গ্রাম থেকে গতকাল বিকেলে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দেয়াড়া গ্রামের হান্নান আলীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মী। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশ দেয়াড়া গ্রাম থেকে আবু তাহের (২৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে।এসআই মোহাসিন আরও জানান, ওই ঘটনায় আমিনুর রহমান ওরফে বাবলার তিন দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা জানতে পেরেছে।দেয়াড়া গ্রামের বাবলা (২১) বেশ কিছুদিন ধরে বর্তমান সরকারের দুই নারী মন্ত্রীর বিকৃত ছবি মুঠোফোনে ডাউনলোড করে দিচ্ছেন—এমন অভিযোগ পেয়ে পুলিশ গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর দোকান থেকে কম্পিউটার ও সিডি জব্দ করে।