কলারোয়ায় ২৬ বস্তা ভারতীয় নিম্নমানের ইউরিয়া আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল শুক্রবার নিম্নমানের ২৬ বস্তা ভারতীয় ইউরিয়া সার আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কলারোয়া উপজেলা সদরের মুরারীকাটি মোড় থেকে এ সার আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, চলতি বোরো মৌসুমে বিক্রির উদ্দেশ্যে মুরারীকাটি গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী ফজলুর রহমান বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের ইউরিয়া সার মজুত করেছেন বলে বিজিবি জানতে পারে। এরপর গতকাল সকালে সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা মুরারীকাটি মোড়ে অবস্থিত ফজলুরের দোকানে অভিযান চালিয়ে ভারতীয় ২৬ বস্তা ইউরিয়া সার আটক করেন। দুপুরে ব্যবসায়ী ফজলুরকে উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। আটক সার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে।