কলিম শরাফীর কুলখানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কলিম শরাফীর কুলখানি কাল শুক্রবার। বারিধারার প্রগতি সরণির ৫৭/২ নম্বর সিরাজ গার্ডেনের বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।গত মঙ্গলবার ইন্তেকাল করেন কলিম শরাফী। ওই রাতেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। তবে এখনো শোকসভার সময় ও স্থান চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।শোক প্রকাশকলিম শরাফীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ। এ ছাড়া জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে।