কলিম সভাপতি ও মহসীন সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে পূর্বকোণ-এর বার্তা সম্পাদক কলিম সরওয়ার সভাপতি এবং জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মহসীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের নিচতলায় ভোট গ্রহণ করা হয়।
২১৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ২১৩ জন। প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার গতকাল রাত সাড়ে নয়টায় ফলাফল ঘোষণা করেন।