কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির নবম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির (ক্যাটেক) নবম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গত বুধবার রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে দেড় শ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এতে আরও বক্তৃতা করেন ক্যাটেকের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী, ব্যবস্থাপনা পরিচালক সুমন সরকার, এডেক্সেল কন্ট্রোল ম্যানেজার বাংলাদেশ শাহিন রেজা, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান এম এ সাইদ, অ্যাভিয়েশন সার্ভিস ম্যানেজার এস এ এল পাটরিক ফলে প্রমুখ। বিজ্ঞপ্তি।