কলেজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জে ইস্তিয়াক হোসেন দিদার উইমেন্স কলেজের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী গ্রামে কলেজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ। কলেজের প্রতিষ্ঠাতা মিসেস ফারিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আনসারী প্রমুখ বক্তৃতা করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ঘণ্টা বাজিয়ে কলেজের নতুন ক্লাসের শুভসূচনা করেন। পরে নতুন ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।