কলেজ এমপিওভুক্তির দাবিতে শেরপুরে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের সীমাবাড়ী মহিলা কলেজটি এমপিওভুক্ত করার দাবিতে গতকাল শুক্রবার ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ ও সমাবেশ হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সীমাবাড়ী এলাকায় কলেজের পাশের মহাসড়কটি অবরোধ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। অবরোধের পর মহাসড়কের পাশেই সমাবেশে বক্তব্য দেন সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, আবদুল হালিম তালুকদার, যুবলীগের নেতা সেলিম তালুকদার, ছাত্রলীগের চঞ্চল কুন্ডু, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, মোছাম্মদ নূরন্নাহার প্রমুখ।সীমাবাড়ী মহিলা কলেজের শিক্ষক আবদুল হাকিম খান জানান, তাঁদের কলেজে ১৯৯৮ সালে কার্যক্রম শুরু হয়। কিন্তু এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বশেষ তালিকায় এই কলেজের নাম না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে সড়ক অবরোধ ও সমাবেশের কর্মসূচির আয়োজন করা হয়।